ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম
বাম থেকে ডানে: হারুন অর রশিদ, সুজন বর্মণ।
X

বাম থেকে ডানে: হারুন অর রশিদ, সুজন বর্মণ।

নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৬–২০২৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভার-এর মনোহরদী প্রতিনিধি মো. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশন-এর নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ নির্বাচিত হন।

শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান (দৈনিক কালের কণ্ঠ); সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল (যায়যায়দিন); সহ-সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ (চ্যানেল এস); কোষাধ্যক্ষ মো. রায়হান উদ্দিন বাচ্চু (দৈনিক মুক্তখবর); সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ (দৈনিক নয়া দিগন্ত); সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (একুশে টিভি); দপ্তর সম্পাদক রেজাউর রহমান (দৈনিক ভোরের দর্পণ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন— দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি মোসাদ্দেক রহমান খান, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আসাদুজ্জামান নুর, দৈনিক সময়ের আলো-এর প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মো. কামরুল ইসলাম, দৈনিক আমার বাংলা-এর প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা, দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি ইমাম হোসেন রিপন, দৈনিক সংবাদ-এর প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আজকের পত্রিকা-এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিজয় টিভি-এর প্রতিনিধি শরিফুল ইসলাম শামীম এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝