ঢাকায় নিযুক্ত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না।
রোববার তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতাকেই বেইজিং সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং এতে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা কাম্য নয়।
নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারও চীনে হাই লেভেল ভিজিট হবে।
এসআর