ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সারাদেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম
X
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নামের পাশে উল্লিখিত জেলা বা অধিক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ সময় তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা একই দিন দুপুর আড়াইটা থেকে ভার্চুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে আবশ্যিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এক্ষেত্রে জুম মিটিংয়ের আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ও ই-মেইলে পাঠানো হবে। সেই সঙ্গে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান সংক্রান্ত প্রতিবেদন একই তারিখে রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ নিশ্চিত করবেন।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement