ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম
X Advertisement

আমাদের সমস্যা ছিল এবং সমস্যা আছে, তবে আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান


তিনি বলেন, হিংসা-প্রতিশোধের পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্টেমতপার্থক্য যেন বিভেদে পরিণত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। সবাই মিলে কাজ করতে হবে।


শনিবার সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


তারেক রহমান আরও বলেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছেআমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। এসব মতপার্থক্য নিয়ে যেন আলোচনা হয়, সে বিষয়ে রাজনৈতিক দলসহ সবাইকে আমি আহ্বান জানাব।


বিএনপির চেয়ারম্যান আরও বলেন, আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।


অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি কঠিন সময়ে তারেক রহমান দেশে ফিরে এসেছেনদেশের মানুষ বুকভরা আশা নিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছে


ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই। এ সময় তিনি তারেক রহমানকে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন।


সাংবাদিকতার গণতান্ত্রিক পরিবেশ তৈরির তাগিদ দেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর। এ ক্ষেত্রে পরস্পর দোষারোপের সংস্কৃতি থেকে বের হওয়ারও তাগিদ দেন তিনি।


অনুষ্ঠানে যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন বাবর, একুশে টেলিভিশনের সিইও আব্দুস সালাম, যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও ঢাকা স্ট্রিম-এর সম্পাদক ইফতেখার মাহমুদসহ আরও অনেকে বক্তব্য দেন।


আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝