ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম
X
Advertisement

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতের সংস্থাগুলোর পক্ষে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যা বলেছেন, আমি সেটিকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার সীমিত সময়ের জন্য যাবে, খেলবে এবং ফিরে আসবে। যদি তার নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে তাকে পাঠানো সম্ভব নয়। শুধু খেলোয়াড়রাই নয়, সমর্থকরাও খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তার বিষয়ও গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে নিশ্চিত হব যে তারা নিরাপদে থাকবে?”

তিনি আরও বলেন, “হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও বক্তব্যের প্রেক্ষাপটে বাস্তবতা হলো ভারতীয় সংস্থাগুলোর পক্ষে যথাযথ নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, খেলবো তবে ভারতের বাইরে।”

এদিকে, ভারতে খেলতে না গেলেও দেশটি থেকে বাংলাদেশ তেল ও চাল আমদানি করছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “যেখানে আমাদের স্বার্থ আছে, সেখানে আমরা নিজেদের ক্ষতি করবো না। এখানে না যাওয়াটাই আমাদের স্বার্থ, কারণ এতে আমাদের লোকজনের নিরাপত্তা জড়িত। তবে চাল কেনার ক্ষেত্রে যদি কম দামে পাওয়া যায় এবং আমাদের প্রয়োজন থাকে, তাহলে সেখানে কোনো সমস্যা দেখি না।”

ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি মিশনে ভিসা ইস্যু বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, “যেসব মিশনে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে, সেখানে আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে। এটি সম্পূর্ণভাবে নিরাপত্তার বিষয়।”

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “এ বিষয়ে আলোচনা চলছে।” এ সময় তিনি আরও জানান, সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বহুপাক্ষিক ফোরামে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) তিনি ঢাকা ত্যাগ করবেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement