ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাকৃবিতে খালেদা জিয়ার জীবন ও অবদান নিয়ে প্রদর্শনী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম
X

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি তথ্যভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. শরীফ-আর-রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।

প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, দেশ ও জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ আলোকচিত্র ও তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রদর্শনীটি পরিদর্শন করেন।

আয়োজকেরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ বিশেষ আয়োজন করা হয়েছে।

এজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝