ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুর প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক মুকুল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম আপডেট: ০১.০১.২০২৬ ৬:০২ পিএম
X

জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম. এ. জলিল সভাপতি এবং দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি পদে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ এবং কালেরকণ্ঠের আব্দুল লতিফ লায়ন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভি ও যায়যায়দিনের জুয়েল রানা এবং বাংলা টিভির তারেক মাহমুদ। কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের মো. মুত্তাছিম বিল্লাহ।
দপ্তর সম্পাদক পদে মাই টিভির শামীম আলম। সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে খন্দকার রাজু আহম্মেদ ফুয়াদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— পল্লী বাংলার ইউসুফ আলী, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, দৈনিক জনতার এস. কে. সোহেল এবং ভোরের কাগজের এস. এম. হুমায়ুন কবির।

এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২০২৭ সালের জন্য আগাম সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী এবং সাধারণ সম্পাদক হিসেবে দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা নির্বাচিত হয়েছেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝