ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:১৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলার আসামি করা হয়েছে। তবে মোট কতজনকে এই মামলার আসামি করা হয়েছে তা জানা যায়নি। গতকাল শনিবার মামলাটি করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা ম্যানেজার সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে ম্যানেজারকে আটক করে পুলিশ। এরপরে তাকে উখিয়া থানায় হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।’

রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement