ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৭৯৯ মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৩:৩৯ পিএম
X
Advertisement

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৭৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯২টি গাড়ি ডাম্পিং এবং ৪২৯টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা করা হয়েছে।

লালবাগ বিভাগে ১৫টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে।

মতিঝিল বিভাগে ১৫টি বাস, ২টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৩৬৪টি মামলা করা হয়েছে।

ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২৬টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে।

তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৯টি মামলা করা হয়েছে।

মিরপুর বিভাগে ১৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে ২৮টি বাস, ১২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪১২টি মামলা করা হয়েছে।

সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ বিভাগে ৯১টি বাস, ২৮টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৮১৪টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement