ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৮ দিন পর রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটই চালু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটি সারিয়ে আট দিন পর আবারও একসঙ্গে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দ্বিতীয় ইউনিট চালুর মধ্য দিয়ে কেন্দ্রটির উভয় ইউনিট সচল হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ শেষে দুপুর ১২টায় এটি চালু করা হয়। চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮.৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে। বর্তমানে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত আট দিন কেন্দ্রটির একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়। এতে কেন্দ্রটির মোট উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। দুই ইউনিট একসঙ্গে চালু থাকলে কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

যেইউ/এসএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement