ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম
X
Advertisement

রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতার পাহাড়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে ১২ জন পর্যটক সীতার পাহাড়ে বেড়ানো শেষে নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হন।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, নরসিংদীর ঢাকা ও আশপাশের এলাকা থেকে ১২ জন পর্যটক কাপ্তাইয়ে বেড়াতে আসেন। বেড়ানো শেষে কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে একজন নিখোঁজ হন।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারের কারণে স্রোত বেশি থাকায় নিখোঁজ পর্যটকের সন্ধানে কিছুটা সমস্যা হচ্ছে। তবে রাঙামাটি থেকে আরও একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

নিখোঁজ পর্যটক সাদিজ শাহরিয়ার সানম (২৪) নরসিংদী জেলার রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি বলে জানা গেছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement