রাজধানীর সবুজবাগ, ভাটারা, ডেমরা, যাত্রাবাড়ী ও আজিমপুর থেকে দুই নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃতরা হলেন—সবুজবাগের গৃহবধূ আফরোজা আইরিন (৪৮), ভাটারার প্রবাসফেরত তামিম মোস্তফা (২২), ডেমরার ব্যবসায়ী জীবন মিয়া (৩৩), যাত্রাবাড়ীর সালমা বেগম (৩০) ও আজিমপুরের বৃদ্ধা আঙ্গুর নেছা (৭২)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।