ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যাংক নিয়োগে নতুন কড়াকড়ি, পরীক্ষা ছাড়া চাকরি নয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ব্যাংকের এন্ট্রি পর্যায়ের নিয়োগে এবার সরাসরি পরীক্ষা ও মেধাতালিকার বাধ্যবাধকতা। লিখিত-মৌখিক পরীক্ষা ছাড়া নিয়োগ বন্ধের পাশাপাশি জাল শিক্ষাগত সনদ ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য অন্য ব্যাংকের চাকরির পথও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
‎সোমবার  কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে।
‎নির্দেশনা অনুযায়ী, ম্যানেজমেন্ট ট্রেইনি, প্রবেশনারি অফিসার ও ক্যাশ অফিসারের মতো এন্ট্রি পর্যায়ের পদে লিখিত বা নৈর্ব্যক্তিক এবং মৌখিক পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া যাবে না। পরীক্ষা সশরীরে কিংবা অনলাইনে নেওয়া যাবে। পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে সেই তালিকা অনুযায়ী নিয়োগ দিতে হবে।
‎নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের ওয়েবসাইট বা জব পোর্টালের পাশাপাশি অন্তত দুটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক পদ্ধতি ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
‎এদিকে ব্যাংকে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শতভাগ যাচাই করতে হবে।
‎কোনো সনদ জাল প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য বাংলাদেশ ব্যাংকের CMMS ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে। ফলে ভবিষ্যতে অন্য ব্যাংকেও তার চাকরির সুযোগ বন্ধ হয়ে যাবে।

‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement