ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি, ৯ কর্মকর্তাকে বদলি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পিএম
X

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফলজে এলাহীকে মাদারীপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার দায়িত্বে এবং পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডিতে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পিটিসিতে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে, চট্রগ্রাম সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝