ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঋণ নিয়ে চা বিক্রি করা নেতার পাশে মহানগর দক্ষিণ যুবদল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর পলাশীর মোড় এলাকায় একটি ছোট চা-দোকান চালিয়ে পরিবার নিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছিলেন ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. আশিকুর রহমান মিরাজ। সংসারে অস্বচ্ছলতা ও অর্থাভাব কাটাতে বাধ্য হয়ে ঋণ নিয়ে এই চায়ের ব্যবসা শুরু করেন তিনি।

গত ১২ আগস্ট একটি গণমাধ্যমে তার এই আত্মসংগ্রামের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টিগোচর হওয়া মাত্রই সেই ত্যাগী নেতার পাশে এসে দাঁড়িয়েছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সহযোদ্ধার এই সংগ্রামের গল্প জানতে পেরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু আশিকুর রহমান মিরাজের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজ তারা স্বশরীরে উপস্থিত হয়ে মিরাজের হাতে নগদ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

আর্থিক সহায়তা হস্তান্তরকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, "রাজনীতির পাশাপাশি দলের প্রতি ত্যাগ ও পরিবারের প্রতি দায়িত্ব পালন করে মিরাজ যে আত্মমর্যাদার সাথে জীবিকা নির্বাহ করছেন, তা প্রশংসনীয়। দলের যেকোনো নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীর যেকোনো প্রয়োজনে যুবদল সবসময় অভিভাবক হয়ে পাশে থাকবে।"

নেতৃবৃন্দের এই তাৎক্ষণিক ভালোবাসা ও মানবিক সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিরাজ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের ভাবমূর্তি রক্ষায় আরও নিবেদিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

জেবি/টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝