ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর রমনা মডেল থানার মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও কয়েকজন।

রোববার (৯ আগস্ট) রাতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও পিকআপসহ কয়েকটি গাড়িকে দুমড়েমুচড়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)। তাদের দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামে। এদের মধ্যে রিয়াদ ওই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে এবং জামান ইলিয়াস ফকিরের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনের সড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, পিকআপসহ কয়েকটি যানবাহনকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।  

​দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

​এ দুর্ঘটনায় আহত রিপন (৪০) নামের এক ব্যক্তি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝