শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ২৫ জুলাই ২০২৬ তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে শাখা ব্যবস্থাপক ও বিনিয়োগ ইনচার্জদের অংশগ্রহণে ‘কাজভিত্তিক বিনিয়োগ দলিলপত্র: সাধারণ ত্রুটি’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ব্যাংকের মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও বিনিয়োগ ইনচার্জ সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অধিবেশন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমীর প্রধান জনাব এ. কে. এম. হাসান রহিম।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর সহকারী ভাইস প্রেসিডেন্ট ও অনুষদ সদস্য ড. মো. মাইন উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
-টিএস