ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চোখ-কান খুলে ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি আমরা।

বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত, তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে।

তিনি বলেন, অতিরিক্ত সচিব শামসুল আলমকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তা বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন। তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের ওই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে।

এর আগে, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি সুপারিশও চূড়ান্ত করা হয়।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement