ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:১৬ পিএম
X
Advertisement

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৫টার দিকে পিএসসি এ ফলাফল প্রকাশ করে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জন নবম, দশম ও দ্বাদশ গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত ফলাফল ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

ফল বিশ্লেষণে দেখা যায়, প্রশাসন ক্যাডারে ২০০ জন, পররাষ্ট্রে ২৫, পুলিশে ১৫০, কর ক্যাডারে ১০৪, পরিবার-পরিকল্পনায় ৬২, কৃষিতে ৯২, স্বাস্থ্যে ১৬৩ জনসহ বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement