ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পেট্রোলের লাইন নেই, কমেছে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম
X
Advertisement

দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমানে পেট্রোলের জন্য কোথাও দীর্ঘ লাইন নেই এবং লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি ইস্যুতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে।”

মন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গঠিত জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি আগামী রোববার বৈঠকে বসবে।

এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি, যা পরিস্থিতির উন্নতিরই ইঙ্গিত বহন করে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।

বিদ্যুৎ বিভাগ আরও জানায়, ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement