ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম
X
Advertisement

পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজারবাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা তারেক আহমেদ বেগ। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি পবিত্র রমজানের সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রতিফলিত করার পাশাপাশি বিপদগ্রস্ত ব্যাচমেটদের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম (বিপিএম)।

ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপির মহানগর গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এবং সেক্রেটারি, ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও ২৮তম ব্যাচের দুইজন পরলোকগমনকারী বন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে বিপদগ্রস্ত সকল বন্ধুদের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement