ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ এএম
X
Advertisement

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও দু'জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫) মারা যান।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। আহত বাকি চার জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, দু'জনেই শতভাগ দগ্ধ হয়েছিলেন। বেঁচে থাকা চার জনের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সামির আহমেদ সুমন (৪০) মারা যান। আর সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০) ও তার ছেলে শাওন (১৬)।

সোমবার ভোরে নগরের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয় জন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তাঁর স্ত্রী আশুরা আক্তার পাখি, তাঁদের মেয়ে আয়েশা (৪), ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement