ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাবির জসীম উদ্দীন হলে ক্রীড়া প্রতিযোগিতা ও জিমনেসিয়াম উদ্বোধন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এবং নব-স্থাপিত জিমনেসিয়াম কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বোধন ঘোষণা করা হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কবি জসীম উদ্দীন হল সংসদের সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনী।

প্রধান অতিথি অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম ও দাবা ইভেন্টসমূহের উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি হল প্রশাসনের নিজস্ব অর্থায়নে স্থাপিত নতুন জিমনেসিয়াম এবং হলের গেস্ট রুমের সৌন্দর্যবর্ধন ও নতুন সোফাসেট সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন।

প্রধান অতিথি এ সময় কবি জসীম উদ্দীন হলের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি হলের বিভিন্ন ক্রিয়াশীল ক্লাবের সাফল্যের কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ক্রীড়া অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি নিয়ম-কানুন মেনে দায়িত্বশীল আচরণ করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং পড়ালেখা, খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমে কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের ঐতিহ্যগত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনধারা বজায় রাখার আহ্বান জানান।

হল সংসদের সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনী শিক্ষার্থীদের উদ্দেশে হল প্রশাসন ও সংসদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং হলের সকল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম-অংশীদারিত্বের গুরুত্ব উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান বলেন, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলবে। পাশাপাশি নতুন জিমনেসিয়াম শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, হল সংসদের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষক, হল সংসদের নির্বাচিত ছাত্র নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝