ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে : খুবি উপাচার্য
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম
X

খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদানকারী প্রভাষকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন অর্জনে নবীন শিক্ষকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বিএনকিউএফ সম্পর্কে সম্যক ধারণ থাকতে হবে। নতুন শিক্ষাব্যবস্থা ও সিস্টেমের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়ে মুক্ত চিন্তা ও চেতনা দিয়ে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইন-কানুন, নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নবীন শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। তাঁদের মেধা ও দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরেক বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, নবীন শিক্ষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। কাঠামোগত ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষক হিসেবে অর্জিত মর্যাদা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। তিনি নবীন শিক্ষকদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ‘উচ্চশিক্ষায় শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়ায় পেশাগত জ্ঞান’ বিষয়ে আলোচনা করেন। এছাড়া আউটকাম বেজড এডুকেশন ও কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ে সেশন উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সদ্য যোগদানকৃত প্রভাষকরা অংশগ্রহণ করছেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝