ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে: কুবি উপাচার্য
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও বিদেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয় আজ যে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে, তার পেছনে শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। অগ্রজদের মতো কর্মজীবনে সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন—এই প্রত্যাশা রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান বলেন, নির্ধারিত সময়ে শিক্ষাক্রম সম্পন্ন করতে পারা খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য, যার কৃতিত্ব শিক্ষার্থীদের। আজ যারা এখান থেকে শিক্ষা সমাপন করছে, তারাই আগামী দিনে বিশ্ব দরবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের মান ও পরিচিতি আরও উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে তারা দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠন ও সমাজ উন্নয়নে আত্মনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তারা ২০২১ ব্যাচের শিক্ষাকোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আয়োজক কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী শরিফ নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া জামান আরশী ও সীমান্ত সাহা রাতুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এদিকে শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় ও সমাপনী দিন আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি কনসার্ট সফলভাবে আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত বর্মণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ছয়রুদ্দীন আহমেদ, এনএসআই খুলনার সহকারী পরিচালক এ কে এম শাহীন ইকবাল, ডিবির পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মো. ইমাম, ডিজিএফআইয়ের সার্জেন্ট মো. তৈয়ব আলীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝