বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ভিকটিমস অধিকার সপ্তাহ ২০২৩ পালিত হলো।
এ উপলক্ষে রোববার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিভাগের কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোছা. নুরজাহান খাতুন ও সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক রুখসানা সিদ্দীকা।
ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ আব্দুল কাদের মিয়া।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ডিএমপি উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীন, টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মনিকা খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ও আইন বিভাগের প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন।
সেমিনারে আলোচকবৃন্দ অপরাধ ভিকটিমসদের অধিকার কিভাবে বাস্তবায়ন করা যায় এবং বাস্তবায়ন করতে গিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
-টিআই/এমএ