ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রাকৃতিক গ্যাসের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

সরবরাহ সংকট ও শীতকালীন জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার লেনদেনের শুরুতে ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯৭ ইউরো ছাড়িয়ে যায়।

এ দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম বেড়ে প্রায় ১০৮ দশমিক ৮ ডলারে পৌঁছায়।

এলএনজি সরবরাহ কমে যাওয়াকে বাজারের অস্থিরতার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। তবে চলমান সংঘাতের কারণে গত বছরের একই সময়ের তুলনায় অঞ্চলটি থেকে গ্যাস সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইউরোপের গ্যাস মজুতও উদ্বেগ বাড়াচ্ছে। গ্যাস অবকাঠামো ইউরোপের (গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ) তথ্য অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলোর গ্যাস মজুতাগারে বর্তমানে ধারণক্ষমতার ৭৪ দশমিক ৬ শতাংশ গ্যাস রয়েছে। এ মজুত বছরের এ সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে কম।

সরবরাহ হ্রাস ও মজুতের সীমাবদ্ধতা, দুইয়ের সম্মিলিত প্রভাবে শীতের আগে ইউরোপের জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে গ্যাসের দাম ও জ্বালানি নিরাপত্তার ওপর আরও চাপ তৈরি হতে পারে।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement