ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রিটিশ গ্রিন পার্টিকে ‘বর্ণবাদী’বলল ইহুদি সংগঠন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১১:১৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফিলিস্তিনিদের উচ্ছেদ ও জাতিগত নিধনের বিরোধিতায় জায়নবাদকে বর্ণবাদ হিসেবে ঘোষণা করার নীতি নিয়ে যুক্তরাজ্যে বিতর্কে জড়িয়েছে গ্রিন পার্টি। দলটিকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছে দেশটির বৃহত্তম ইহুদি সংগঠন বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গ্রিন পার্টি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসের গ্রিন পার্টির সম্মেলনে ‘জায়নবাদ বর্ণবাদ’-এমন অবস্থান গ্রহণের পর সংগঠনটির সঙ্গে বিরোধ শুরু হয়।

বোর্ড অব ডেপুটিজ এই ঘোষণাকে ইহুদিবিদ্বেষী বলে উল্লেখ করেছে। তাদের অভিযোগ, গ্রিন পার্টির এমন অবস্থান ইহুদিদের বিরুদ্ধে পক্ষপাতকে রাজনৈতিক বৈধতা দেয়। এ কারণে দলটিকে ‘বর্ণবাদী’ সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে তারা।

অন্যদিকে, গ্রিন পার্টির এক মুখপাত্র বলেছেন, জায়নবাদী মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে কাউকে বৈষম্যের শিকার করা বা দল থেকে বাদ দেওয়ার নীতি তাদের নেই।

দলের সম্মেলনে গৃহীত প্রস্তাবটি ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেও জানান তিনি।

গ্রিন পার্টির ওই মুখপাত্র আরও বলেন, বোর্ড অব ডেপুটিজের অভিযোগ বা দল সম্পর্কে তাদের মূল্যায়ন গ্রিন পার্টির অবস্থান পরিবর্তন করতে পারবে না। গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ইসরায়েল সরকার ও দেশটির নেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো অব্যাহত রাখবে দলটি।

তথ্যসূত্র: আল জাজিরা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement