
সংগৃহীত ছবি
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটির ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, গোলাবারুদ ও যুদ্ধবিমান সংরক্ষণাগার এবং জিজানের একটি নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
অন্যদিকে, সৌদি আরব জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।