আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
রোববার রাতে এই ভূমিকম্পে দুই দেশের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়।
আফগানিস্তানের রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আফগানিস্তানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তানে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।