ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টুটুল আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় এসে দলকে সংগঠিত করতে কাজ করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন। তবে টুটুলের পরিবারের ভাষ্য, চব্বিশের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল। দলীয় সূত্র বলছে, টুটুল ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, টুটুলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা না থাকলেও সাম্প্রতিক সময়ে এলাকায় এসে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে সংগঠিত করতে কাজ করছিল। তাই, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement