ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজ দলের প্রধান রফিক গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজ দলের প্রধান মো. রফিককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর বালুখালি পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডুর নেতৃত্বে একটি পুলিশের টিম গোপন সাংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, রফিকের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। রফিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।গ্রেফতারকৃত মো. রফিক উখিয়ার বালুখালি ৯ নম্বর ক্যাম্পের আইয়ুবের ছেলে।অধিনায়ক আরও জানান ,ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের আটক করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ এপিবিএন নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement