ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করবেন না নেহা বোরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দিল্লি পুলিশের চাওয়া শান্তি মুচলেকায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। তাঁর দাবি, এ ধরনের মুচলেকা নাগরিকের মৌলিক অধিকার, প্রতিবাদের অধিকার ও গণতান্ত্রিক মতভিন্নতার পরিপন্থী।

শনিবার (২৪ অক্টোবর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নেহা বোরার রিট পিটিশন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। তবে তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন আদালত। বিচারপতি সুব্রামনিয়াম প্রসাদ নির্দেশ দেন, ম্যাজিস্ট্রেট যেন অনুসন্ধানের সব তথ্য বোরাকে সরবরাহ করেন এবং মুচলেকা কখন জমা দিতে হবে, তা বিবেচনা করেন।

নেহা বোরা বলেন, সরকারকে প্রশ্ন না করা এবং ভিন্নমত দমনের নামে চাপিয়ে দেওয়া কোনো পরিস্থিতিকে তাঁরা শান্তি হিসেবে মেনে নেবেন না। তাঁর ভাষ্য, সংবিধান নাগরিকদের প্রতিবাদের অধিকার দিয়েছে, অথচ এই মুচলেকা সেই অধিকার কেড়ে নেয়।

তিনি আরও বলেন, আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শুনানিতে হাজির হবেন তিনি। তবে শান্তি মুচলেকায় স্বাক্ষর করবেন না।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement