ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীপুরে ভাড়া বাসায় মাদক ব্যবসার অভিযোগ, কনস্টেবলসহ আটক ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম
X
Advertisement

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসায় মাদকদ্রব্যের ব্যবসার অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সরোয়ার মুর্শেদ (৩৮), মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।

স্থানীয় লোকজনের অভিযোগ, জাহাঙ্গীর আলম প্রায় এক মাস ধরে ওই এলাকার মোশাররফ হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে ওই বাড়িতে ইয়াবা সেবন ও সরবরাহের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে তাঁরা তিনজনকে আটকে রেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডল বলেন, বাড়িটিতে মাদকদ্রব্যের ব্যবসার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে আটক ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্য বলে জানা যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, স্থানীয় লোকজনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-টিএস/রফিক 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement