ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কমলনগরে মেঘনায় রাতভর অভিযান, ১১ জেলের ৭ দিনের কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ২৩.১০.২০২৬ ৪:০৯ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে রাতভর অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় পাঁচটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল ও প্রায় ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটক প্রত্যেক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার মাতাব্বরহাট থেকে মতিরহাট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপজেলা ও সিনিয়র মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে নদীতে মাছ ধরার পাঁচটি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল ও প্রায় ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটক ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মেঘনা নদীতে ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

-টিএস/ইমন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement