ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৯ অক্টোবর রাঙামাটি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে রাঙামাটিতে জেলা বিএনপি, সহযোগী সংগঠন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ইতোমধ্যেই জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। সফরটি যেন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।

অন্যদিকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে নিচ্ছিন্দ্র ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের সৌন্দর্য বাড়াতে পৌর এলাকায় শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা দাপ্তরিক ফাইলপত্র গুছিয়ে প্রস্তুতি সম্পন্ন করছেন।

দায়িত্বশীল সূত্র সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি পৌঁছানোর ৩-৪ দিন আগেই স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রতিনিধি দল রাঙামাটিতে পৌঁছাবে। মাঠপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা ও চূড়ান্ত ক্লিয়ারেন্স দেওয়ার পরেই রাষ্ট্রপতির সফরের সময়সূচি চূড়ান্ত রূপ পাবে।

প্রস্তুতির বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, “মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে দলীয়ভাবে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় রাঙামাটিতে উপস্থিত হবেন।”

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির সরকারি সফরে রাঙামাটিতে আসার কথা রয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।”
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement