ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিলেটে হামের উপসর্গে এক দিনে তিন শিশুর মৃত্যু
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের বিয়ানীবাজারের শহীদুল ইসলামের ১ বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদরের মিজানুর রহমানের ৩ মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩২ এবং মৌলভীবাজারে ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৩২ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ এবং নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন রয়েছেন। বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ জন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement