আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও সৌম্য সরকারকে রক্ষা করতে পারল না বাংলাদেশ। ইনিংসের শুরুতেই গোল্ডেন ডাকে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার, তাতে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।
বুধবার (২১ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাত্র এক বল খেলেই শূন্য রানে বোল্ড হন সৌম্য। ইয়ামিন আহমদজাইয়ের বলে কভার ড্রাইভ খেলতে গিয়ে ভেতরের কানায় বল লাগিয়ে উইকেট হারান তিনি।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে ১ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান। ফলে ১.৩ ওভার শেষে মাত্র ৬ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের পাশাপাশি রানরেটের সমীকরণও মেলাতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৯ রানে হেরেছিল দলটি। ফাইনালে যেতে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের স্কোর: ২৮/৪ (৭ ওভার)
এস এস