ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজারে অগ্নিকাণ্ড
ডিএনএ নমুনা দিতে পরিবারের সদস্যরা সিআইডির দপ্তরে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অফিসে নিহতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, কক্সবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পরিবারের কয়েকজন ডিএনএ নমুনা দিতে এসেছেন। আমাদের ফরেনসিক বিভাগ কাজ করছে।

কক্সবাজারে নিহত ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা ও লায়লা জাহান নাবিলার চাচা আবু তালেব জানান, রোববার সকালেই নিহতদের বাবা-মায়েরা মালিবাগের সিআইডি অফিসে যান নমুনা দিতে।

তিনি বলেন, কক্সবাজারে নিহতদের দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করছে সিআইডি। সেখানে পরিবারটির কয়েকজন প্রতিনিধি রয়েছেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ার টেকের টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ মারা যান। একই পরিবারের নয়জনের মধ্যে ছয়জন মারা গেছেন।

এই ছয়জন হলেন- ঢাকার রামপুরা-বনশ্রী এলাকার আশিকুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মালিহা, তার শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি ও ফারিহা কবির এবং পরিবারের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস তেহামি জেরিফ ও পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহমদ।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছিল, দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ১০ জনের মরদেহ ভয়ানক রকমভাবে পুড়ে অঙ্গার হয়ে গেছে। চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে।

এদিকে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় রিসোর্টের দুই মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনসহ সাতজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ম্যানেজার সুমনকে পুলিশ গ্রেফতার করলেও রিসোর্ট মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement