ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা প্রবাসীদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলতে হবে। প্রবাসীরা যে দেশেই থাকুন না কেন, সে দেশের আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি বাংলাদেশ সরকার বলে জানান শামা ওবায়েদ। এ বিষয়ে তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন অনুযায়ী কোনো ব্যক্তি গুরুতর অপরাধে জড়িত হলে তাঁর বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তা অনুযায়ী, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় জানানো হয়েছে।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি। দুই বাংলাদেশির পরিচয় ও মামলার বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসএস







Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement