ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুর্গাপূজায় নগদের ক্যাম্পেইন, কেনাকাটায় মিলবে এয়ার টিকিট ও স্কুটি
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গ্রাহকদের আনন্দ দ্বিগুণ করতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। 

ক্যাম্পেইনে কেনাকাটার মাধ্যমে ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন এয়ার টিকিট, ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন এয়ার টিকিট এবং ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ থাকছে। পাশাপাশি নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে কেনাকাটায় পাওয়া যাবে ক্যাশব্যাক।

ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত মার্চেন্ট আউটলেট থেকে ‘নগদ বাংলা কিউআর’-এর মাধ্যমে অথবা নগদ অ্যাপ ও ইউএসএসডি (*167#) ব্যবহার করে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা প্রতি সপ্তাহে ঢাকা–শ্রীলঙ্কা–ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন। অন্যদিকে, প্রতিদিন মোট ৫ হাজার টাকা বা তার বেশি লেনদেন করলে প্রতিদিন ঢাকা–কক্সবাজার–ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ থাকছে। এ ছাড়া এক সপ্তাহে ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকেরা সাপ্তাহিক মেগা বিজয়ী তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এ তালিকা থেকে একজন বিজয়ী পাবেন একটি ইলেকট্রিক স্কুটি।

ক্যাম্পেইনে পোশাক, জুতা, অনলাইন প্ল্যাটফর্ম, রেস্তোরাঁ ও সুপারস্টোর—এই নির্দিষ্ট ক্যাটাগরিগুলোতে কেনাকাটার মোট পরিমাণের ভিত্তিতে নগদ গ্রাহকদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

স্বচ্ছ ও দৈবচয়নভিত্তিক প্রক্রিয়ায় মেগা বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ একটি মেগা পুরস্কার জিততে পারবেন। সফল লেনদেনের পর ক্যাশব্যাক তাৎক্ষণিকভাবে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। তবে সার্ভার বা কারিগরি জটিলতার কারণে ক্যাশব্যাক জমা না হলে ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তা পুনরায় প্রদান করা হবে।

ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট পোশাক ও জুতার মার্চেন্ট আউটলেটে নগদ বাংলা কিউআর অথবা ইউএসএসডি (*167#)-এর মাধ্যমে সর্বনিম্ন ২ হাজার টাকা কেনাকাটা করলে ১০০ টাকা তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক দুটি লেনদেনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন।

এ ছাড়া সুপারস্টোর, রেস্তোরাঁ, দারাজ কিংবা অথোবা ডটকমের মতো অনলাইন প্ল্যাটফর্মে নগদের মাধ্যমে কেনাকাটা করলেও সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

ক্যাম্পেইন সম্পর্কে নগদের মার্কেটিং বিভাগের প্রধান এইচ এম মেহেদী সাজ্জাদ বলেন, “দুর্গাপূজা মানেই সনাতন ধর্মাবলম্বীদের জন্য সীমাহীন আনন্দ, মেলবন্ধন ও উৎসব। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা উৎসবের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে মানুষের আনন্দকে দ্বিগুণ করতে চাই। পোশাক কেনাকাটা, রেস্তোরাঁয় খাওয়া কিংবা সুপারস্টোরে কেনাকাটা সবখানেই তাৎক্ষণিক ক্যাশব্যাকের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ ও ইলেকট্রিক স্কুটির মতো সেরা পুরস্কার জেতার সুযোগ থাকছে। প্রতিটি লেনদেনকে সহজ, লাভজনক ও ক্যাশলেস করার মাধ্যমে আমরা গ্রাহকদের উৎসবের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement