ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ১০
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ এএম
X
Advertisement

ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার অভিযানে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সুগন্ধা নদীর তীরে এমএম ব্রিকস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক জিসান আহমেদ।

স্পিডবোটচালক মো. আশরাফুল ইসলাম জানান, বিকেলে সুগন্ধা নদীর দপদপিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাঁরা নলছিটি স্টিমারঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় স্পিডবোটের পাখায় ময়লা আটকে গেলে তাঁরা বোট থামিয়ে তা পরিষ্কার করেন। পরে বোটটি চালু করতেই প্রচণ্ড গতিতে নদীর তীরে ফেলে রাখা ইটের স্তূপের ওপর উঠে যায়। এরপর কী ঘটেছিল, তা তাঁর আর মনে নেই বলে জানান তিনি।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ইউএনও প্রতীক কুমার কুন্ডু, স্পিডবোটচালক আশরাফুল ইসলাম, আনসার সদস্য জসিম উদ্দিন ও রেজাউল আলম এবং স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন, খান মোহাম্মদ মিল্লাত, জিসান আহমেদ, সিফাত ইসলাম, রায়হান ইসলাম ও খোরশেদ আলম।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত স্পিডবোটচালক আশরাফুল ইসলাম ও আনসার সদস্য রেজাউল আলমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সনজিত মণ্ডল জানান, আহত ব্যক্তিদের বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের সদস্যরা সেখানে অবস্থান করছেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement