ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৎমেয়েকে ধর্ষণের মামলায় জেল, বেরিয়েই স্ত্রীর কবজি কাটলেন স্বামী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ময়মনসিংহের তারাকান্দায় সৎ মেয়েকে ধর্ষণের মামলায় জেল খেটে বের হওয়ার পর স্ত্রীকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম ওবায়দুল্লাহ সরকার (৪৫)। তিনি একই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওবায়দুল্লাহ প্রায় ২০ বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। তিনি তিনটি বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রী গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা। ওই নারী স্বামী মারা যাওয়ার পর ওবায়দুল্লাহ তাকে বিয়ে করেন। বিয়ের সময় ওই নারীর আগের সংসারের এক কিশোরী মেয়ে ছিল।

অভিযোগ রয়েছে, ওবায়দুল্লাহ তার স্ত্রীর ওই কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে ওই নারী মেয়েকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার প্রায় চার বছর পর সম্প্রতি তিনি দেশে ফেরেন। এর মধ্যে ওবায়দুল্লাহ জেল থেকে ছাড়া পান।

গত বৃহস্পতিবার মীমাংসার কথা বলে ওই নারীকে তারাকান্দার গোয়ালকান্দি গ্রামে নিয়ে আসেন ওবায়দুল্লাহ। সন্ধ্যার পর মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে ওই নারীকে কোপানো হয়। এতে তার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাচ্চু মিয়া বলেন, মীমাংসার কথা বলে ডেকে নিয়ে প্রতিশোধ নিতে ওই নারীর ওপর হামলা চালান ওবায়দুল্লাহ। নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওবায়দুল্লাহ পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে মামলা নেওয়া হবে। ওবায়দুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement