ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের প্রয়োজনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: পানিসম্পদমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম
X
Advertisement

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা সবাই মিলে সহযোগিতার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি। কারণ, দেশের প্রয়োজনেই মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। ১৭ বছরের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। আমি-আপনি আন্দোলন করে সরকার গঠন করেছি। আগে নির্বাচনী প্রক্রিয়া ছিল না। আজকে নতুনভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। এই যাত্রা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা একেকজন একেকটি ইস্যুতে কথা বলি। পার্লামেন্টে আমরা সুন্দর আলোচনাও করি। কিন্তু বাইরে গিয়ে সেই আলোচনা অনেক সময় ধরে রাখতে পারি না। আবার আমরা একটু রেগে যাই, অন্য কর্মসূচিতে চলে যাওয়ার চেষ্টা করি। যা অনেক সময় দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সে জন্য সব দিক বিবেচনা করে আমাদের পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না। আমরা একেকজন একেকভাবে ওই পরিস্থিতি মোকাবিলা করেছি। আজকে একটি স্বাভাবিক জীবন ফিরে এসেছে। তিন বছর আগেও আমরা ভাবিনি যে এমন স্বাভাবিক জীবন পাব, কিন্তু আমরা তা পেয়েছি। এই স্বাভাবিক জীবনটিই আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে এত দিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশে অভাব আছে, অনটন আছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই অভাব-অনটনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। এরপরও যদি স্বাভাবিক জীবন না পাই, তাহলে আপনাদের শিক্ষা, অবস্থান, সচেতনতা, সমাজকর্মী হিসেবে ভূমিকা এবং মানবকল্যাণে নিয়োজিত থাকার মূল্য কোথায়? আমার রাজনীতিরই বা কী মূল্য আছে?

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে হবে। সে জন্য আমরা যে যেখানে থাকি না কেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলো পার করাই আমাদের দায়িত্ব। দলমত-নির্বিশেষে আমরা দেশের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী রাখার চেষ্টা করব। তাহলে অন্তত নিয়মিত কার্যক্রমগুলোও যদি আমরা চালিয়ে যেতে পারি, বাংলাদেশে উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, সারা দেশে আমরা যেভাবে কাজ শুরু করেছি, তাতে এতটুকু বলতে পারি, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মহতী উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছেন। তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় মাত্র সাড়ে তিন বছরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা কাছ থেকে দেখেছেন। তাঁর নেতৃত্ব, সংগ্রামী জীবন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত ও অত্যাচারিত হওয়া—সবশেষে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।

একই পরিবারের একজন তিনবারের প্রধানমন্ত্রী, একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, আরেকজন এখন নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে আজ দেশ পরিচালিত হচ্ছে।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা সদস্য অধ্যাপক জেডএম ফারুকী, অধ্যাপক জাকির হোসেন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন কিরন প্রমুখ।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement