ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চার দিন পর সাজেক উন্মুক্ত, প্রথম দিনে ৮০০ পর্যটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চার দিন বন্ধ থাকার পর শুক্রবার (১৬ অক্টোবর) পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র। 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে গত চার দিন সাজেকে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এতে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসায়ও স্থবিরতা দেখা দেয়। শুক্রবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সকাল থেকেই খাগড়াছড়ি হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে সাজেকের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন চলাচল শুরু করে।

সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই প্রায় ৮০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন। আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে।

চার দিন পর পর্যটকদের আগমন শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে স্বস্তি ফিরেছে। পর্যটকদের এই প্রত্যাবর্তন স্থানীয় অর্থনীতি ও পর্যটন ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement