ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক ও জিহাদ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেলে করে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছিলেন। পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement