ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা আদায়
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার ও অননুমোদিত রাসায়নিক রং দিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে সততা আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি থেকে জব্দ করা বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, শ্রীনগর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।

এ সময় মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ, শ্রীনগরের উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, মেঝেতে খাদ্যসামগ্রী রাখা এবং আইসক্রিম তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ ছাড়া জব্দ করা বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি জনসমক্ষে ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্তোষজনক পরিবর্তন না হলে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এইচআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement