ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাকিমপুরে মদসহ ভারতীয় নাগরিক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দিনাজপুরের হাকিমপুরে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার রাতে মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকের যাত্রী অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ উদ্ধার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।

আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।

এসআই গোপাল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় অজিত কুমার ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 গোলাম মোস্তাফিজার রহমান মিলন /   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement