দ্রুততম সময়ে বীমা দাবি পরিশোধের অংশ হিসেবে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলে ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ জেলা শহরের কোম্পানিটির নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে জিএম মোঃ শাকিল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মোঃ মোখলেছুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের হাতে ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক তুলে দেন।