সিরাজগঞ্জের উল্লাপাড়া ডিগ্রি কলেজে ২০২৬ - ২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উল্লাপাড়া ডিগ্রি কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আবু জাফর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ - ৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ডিগ্রি কলেজের সভাপতি মাওলানা মো : আলাউদ্দিন আল আজাদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে কলেজ চত্বরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসএ